বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৮:০৭ am

দেড়মাসের বিশ্বকাপ কর্মযজ্ঞ একেবারে শেষপ্রান্তে। ত্রয়োদশ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ বিশ্বকাপ জেতার সুযোগ অস্ট্রেলিয়ার আর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সামনে এক যুগের শিরোপাখরা কাটানোর মহামঞ্চ।

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ আসর শুরু করা রোহিত শর্মার দল শেষটা তাদের হারিয়েই করতে চায়। তবে আগের হার থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD