মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নির্বাচনের পরের দিনই মিরপুরে সাকিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ

গতকাল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। গত কয়েক সপ্তাহ এই নির্বাচনী কাজে মাগুরায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে নির্বচান শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব।

আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আজ বিকেল ৩টার দিকে সাকিব ইনডোরে আসেন। মূলত অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD