টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনই ফিফটি পেয়েছেন। শেষদিকে ঝড় তোলেছিলেন রিশাদ হোসেন। সবমিলিয়ে তিনশোর্ধ্ব সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় একশোর আগেই চার উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় কিছুটা লড়াই করেছে স্বাগতিকরা। ২৭ রানের জয়ে মূল সিরিজের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার লিনকনে শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন রিশাদ। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ২ বলে ৩০৮ রান তুলে থেকেছে নিউজিল্যান্ড একাদশ।