নওগাঁর রাণীনগর উপজেলায় স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল বাজারে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় মোজাম্মেল হক নামের এক অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা ১১টার দিকে ওই শিশুশিক্ষার্থী বিদ্যালয় থেকে বিরতির সময় পারইল বাজারের একটি দোকানে খাবার কিনতে যায়। এই সুযোগে দোকানদার মোজাম্মেল হক শিশুটিকে কৌশ দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক