মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দেশে ফিরেই মাগুরায় সাকিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৭ পূর্বাহ্ণ

আজ মহান বিজয় দিবস। আর এই দিনে তার গ্রামের বাড়ি মাগুরায় গেলেন সাকিব আল হাসান। আমেরিকা থেকে দেশে ফিরেই টাইগার অধিনায়ক নিজ জন্মভূমিতে গেলেন। আর সাকিবের সঙ্গে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনও।

সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’

গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

এরপর ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন।

নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD