বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

দুটি টেস্ট খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৫:২০ am

দুটি টেস্ট খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য পুরো দল এখনও পৌঁছায়নি। দুটি বহর পৌঁছেছে। বাকিদের বুধবার রাতে পৌঁছানোর কথা।

যারা এসেছে তাদের আজকেই সিলেট চলে যাওয়ার কথা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিলেটের মাঠে ২৮ নভেম্বর শুরু হবে। ৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ অবশ্য আজ রাতেই সিলেটের উদ্দেশে রওয়ানা হবে।

এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৩-২৫) শুরু করবে দুই দল।

নিউজিল্যান্ড বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে ১০ বছর পর। সর্বশেষ তারা ২০১৩ সালে এখানে টেস্ট খেলেছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD