মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

তিন ফরম্যাটেই কি অধিনায়ক হচ্ছেন শান্ত?

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

সর্বশেষ ৩ ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। নেতৃত্বে আগ্রহ না থাকায় সাকিব আল হাসানের পরিবর্তে নতুন করে ভেবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছেন আর একদিনও অধিনায়কত্ব করতে চান না তিনি। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে ৩ ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে যাচ্ছেন শান্ত। বোর্ড মিটিং শেষে আজই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির একটি সূত্র এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। টেস্টে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টুয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD