শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ঢামেকে এক বন্দির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ৮:২৮ পূর্বাহ্ণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি নুরনবী চৌধুরী (৬২) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ নভেম্ববর) ভোর পৌনে ৬টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ৫০৮৫৮/২৩ এবং তার বাবার নাম ওসমান মুন্সি।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা নুরনবী চৌধুরী নামে এক বন্দিকে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD