বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১১:২৩ am

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. লাভলু (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলের দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. লাভলুকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাদ্দাম মিয়া বলেন, দুপুরের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সে কোন মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার পিতার নাম মৃত এনায়েত মিয়া। তার হাজতি নং- ৪৮৯৮৮/২১।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারাকর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD