ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তর্ভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো এবং ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধনের লক্ষ্যে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় এই জনকল্যাণমুখী প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের যোগাযোগ ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা কামাল হোসেন এই যুগান্তকারী প্রকল্প অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে, অতীতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে বড় ধরনের বৈষম্যের শিকার হয়েছিল সাধারণ মানুষ। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের সংসদ সদস্য বা জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে নানা টালবাহানা করা হতো। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন সাধনের যে ধারা শুরু হয়েছে, তা সাধারণ জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় বাসিন্দারাও এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন যাতে তারা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা ভোগ করতে পারেন।
আরববাংলা টিভি/ডেস্ক