মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৪৫ পূর্বাহ্ণ

ম্যাচটি সুপার সিক্সের হলেও দুই দলের জন্যই কার্যত কোয়াটার ফাইনাল। কারণ এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে সেমি ফাইনালে ভারতের সঙ্গী হবে কারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্যে জয় লাভ করেছেন মাহফুজুর রহমান রাব্বি। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD