নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে স্বস্তির শুরু। লাঞ্চ বিরতির আগেই দলীয় শতরান পেরোয় বাংলাদেশের। বিরতি শেষে ফিরেই ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করলেন মাহমুদুল হাসান জয়। ৯৩ বল মোকাবিলায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করলেন তিনি। জয়ের ব্যাটে ব্যাট হাতে ভালো অবস্থানে আছে বাংলাদেশও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৩ রান।