সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ

গাজীপুরের জয়দেবপুরে তুরাগ কমিউটার নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। লাইনম্যান সিগন্যাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, ট্রেনের গতি খুবই কম ছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD