মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

চীনা এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৮:৩৮ pm

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ (এফএসআরইউ) টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড-এর প্রস্তাব সরকারি-সরকারি (জিটুজি) পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধি অনুসারে চীনা কোম্পানির প্রস্তাবটি জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, এ অনুমোদনের মাধ্যমে জিটুজি কাঠামোর আওতায় প্রকল্পটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বর্তমানে দেশে আমদানি করা এলএনজি সংরক্ষণ, পুনঃগ্যাসীকরণ ও জাতীয় গ্রিডে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি পরিচালনা করছে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং অন্যটি পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান সামিট।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD