বাণিজ্য নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া নগরের বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কার, খাল খনন ও রক্ষণাবেক্ষণে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রামের দীর্ঘমেউদি জলাবদ্ধতা সমস্যা দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে ৩৬টি খাল রক্ষণাবেক্ষণের জন্য একটি ডিপিপি প্রস্তুত করেছে। এই প্রকল্পের আওতায় নগরীর প্রধান প্রধান খালের সংস্কার কাজ দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের দুর্ভোগ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চট্টগ্রাম উন্নয়ন নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মেগাপ্রকল্পগুলোর কাজ গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির মুখে এই উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি/ডেস্ক