মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

খুলনাকে হারিয়ে প্লে অফে চট্টগ্রাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দুর্দান্ত এক ইনিংস খেললেন তানজিদ তামিম। এই তরুণ ওপেনারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বড় লক্ষ্য তাড়ায় খুলনা টাইগার্সের হাল ধরতে পারেননি কেউই। তাতে বড় ব্যবধানে হেরেছে এনামুল হক বিজয়ের দল। ৬৫ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় খুলনা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD