শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে কারারক্ষীরা তাকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শাহ্ আলম কাজী (৪৩) নামের ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. রাশেল জানান, নিহত শাহ্ আলম কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। কয়েদি নম্বর ৮৩২৬/এ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD