শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ২:৩৮ pm

কাঁচা মরিচের বাজার আরও চড়া হয়েছে। বাজারে এখন ২৪০ থেকে ২৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছুঁইছুঁই।

এছাড়া, বেশিরভাগ সবজির কেজি ১০০ টাকার আশেপাশে। কোনো কোনো সবজি ১০০ টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ইব্রাহিমপুর বাজার, শেওড়াপাড়া, বিজয় সরণীর কলমিলতা ও কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পূর্ব শেওড়াপাড়ার পাকার মাথায় ভ্যানে করে সবজি বিক্রি করেন হাসিব। তার ভ্যানে প্রতি পোয়া কাঁচা মরিচের দাম ৭০ টাকা হাঁকা হচ্ছে। সে হিসাবে প্রতি কেজির দাম পড়বে ২৮০ টাকা।

শেওড়াপাড়ার আরেকটি স্থানে ভ্যানে সবজি বিক্রেতার সঙ্গে কথা বললে তিনি কাঁচা মরিচের কেজির দাম জানালেন ৬০ টাকা পোয়া। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ছে ২৪০ টাকা।

এদিকে, রাজধানীর কচুক্ষেত বাচারে পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি, বেগুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এখানে অন্যান্য সবজি কেজিতে ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর ইব্রাহিমপুর বাজারে কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকায়, বেগুন ১০০ থেকে ১২০ টাকায়, পটল ৮০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, করলা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD