শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

কদমতলীতে ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৬:৩৬ পূর্বাহ্ণ

রাজধানীর কদমতলী থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের আটতলার ছাদ থেকে পড়ে শাহ আলম (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে বারোটায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহ আলমের সহকর্মী বাদশা বলেন, সকালে আমরা অষ্টমতলার ছাদ ফিনিশিংয়ের কাজ করছিলাম। হঠাৎ সে অসাবধানতাবশত আটতলা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এল চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

নিহত শাহ আলম ফতুল্লা পাইলট স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতো। তার বাড়ি বরিশাল জেলার আমতলি থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD