বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

এমপি সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কি না মুখ খুললেন তামিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ ৮:১৭ am

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল মাঠে গড়াবে কাল থেকে। এই আসর থেকে যেমন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে বড় ভূমিকা রাখবে, তেমনি এখান থেকেই আভাস পাওয়া যাবে বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে। বরাবরই বলে আসছিলেন এবারের বিপিএল থেকেই নিজের ভবিষ্যত নিয়ে ভাববেন তিনি।

এরইমাঝে নিজের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। দলের গুরুদায়িত্ব পাওয়ার পর আজ বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। এ সময় তার কাছে জানতে চাওয়া দীর্ঘদিন পর ফিরে কেমন লাগছে।

জবাবে তামিম বলেন, ‘একটু রাসটিনেজ তো থাকবেই স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয়নাই। শেষ দুই আড়াই সপ্তাহধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।’

বিপিএল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা। এবার কেমন আসর হবে জানতে চাইলে ইতিবাচক কথাই শোনা গেল তামিমের ভাষ্যে, ‘এটা ঠিক যে অনেক আলোচনা হয়, সমালোচনা হয় এটার সাথে আমরা কেইই ডিনাই করতে পারব না। আমাদের ডমেস্টিক ফরম্যাটে বিশেষ করে আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে এটা সেরা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের কারণে অনেক খেলোয়াড়ের আর্থিক সাহায্য হয় প্লাস ক্রিকেট যেভাবে চলে বিদেশি অনেক ক্রিকেটারের সাথে খেলি। হ্যাঁ আলোচনা থাকবে, অনেক সমালোচনাও থাকবে। আমরা ভালোটা মাঝে মাঝে ভুলে যাই। ভালোটা হলো আমরা খেলতে পারছি , আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে খেলতে পারছি।’

এমপি হওয়ার পর সাকিব বা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমার সাথে এখনো দুইজনের কারোর সাথেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।’

ভবিষ্যতে তামিমকে রাজনীতিতে দেখা যাবে কী না, ‘ভাই এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর হইলো। তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওরকম কোনো প্নান নেই।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD