মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বৈরাচারী শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে নতুন করে আসা দুর্নীতির অভিযোগগুলো আগে থেকে চলমান মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করার সিদ্ধান্ত ও সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুদকের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। অভিযুক্ত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর আগে তার বিরুদ্ধে অনুসন্ধানের কাজ চলমান থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন কিছু তথ্য ও অভিযোগ কমিশনের দপ্তরে জমা পড়ে।

সাংবাদিকদের জানিয়েছেন, এই নতুন অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পূর্বের চলমান অনুসন্ধানের নথিপত্র এবং নতুন প্রাপ্ত তথ্য একসঙ্গে যুক্ত করে একটি সমন্বিত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কমিশন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দুদক নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে শিগগিরই আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD