বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

আর্জেন্টিনায় কোচ স্কালোনির নামে সড়ক নির্মাণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ১১:৫৫ am

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। এই সফলের অন্যতম নায়ক কোচ লিওনেল স্কালোনি। তার অক্লান্ত পরিশ্রমের কারণেই, সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছে মেসি-ডি মারিয়ারা। ফলে বেশ কয়েকটি স্বীকৃতি পয়েছেন এই আর্জেন্টাইন কোচ। এবার সেই তালিকা যোগ হয়েছে আরও একটি স্বীকৃতি।

এবার স্কালোনির নামে সড়ক নির্মাণ করেছে দেশটি। তার জন্মস্থান পুজাতো শহরের একটি সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’। বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার। সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।

সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে। সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন। নতুন বছরে এটাই স্কালোনির জন্য বড় পাওয়া। কয়েকদিন আগে কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মেসিদের দায়িত্বেই রয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD