ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কার্দোনে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরপরই শোধনাগারটির সমস্ত কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দেশটির ফ্যালকন রাজ্যের পুন্তো ফিখো এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ শোধনাগারটিতে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ আগুনের সূত্রপাত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল বাহিনী।
এই অপ্রত্যাশিত দুর্ঘটনার ফলে লাতিন আমেরিকার এই দেশটির জ্বালানি তেল উৎপাদনে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই শোধনাগার বন্ধ হওয়ার প্রভাব সম্পর্কে বিভিন্ন বিশ্লেষকগণ নানা তথ্য তুলে ধরেছেন।
উল্লেখ্য, ভেনেজুয়েলার অর্থনীতি মূলত তেল নির্ভর হওয়ায় এ ধরনের অবকাঠামোগত দুর্ঘটনা দেশটির সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আগেও দেশের বিভিন্ন শোধনাগারে রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছিল। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক