মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় লাগেজ টানছেন ক্রিকেটাররা, কারণ জানালেন শাহিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে গিয়ে ক্রিকেটারদের লাগেজ বহন করার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খেলোয়াড়রা সিডনি বিমানবন্দরে নিজেদের লাগেজ নিজেরাই ট্রাকে লোড করছেন ক্রিকেটাররা। পাকিস্তান দলের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

পাকিস্তান দল যখন অস্ট্রেলিয়ায় পৌঁছায় তখন তাদের স্বাগত জানাতে পাকিস্তান দূতাবাস বা ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনো প্রতিনিধিও উপস্থিত ছিলেন না বলেই খবর। পরে অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তারকা পেসার শাহিন আফ্রিদি। তিনি জানান, সময় স্বল্পতার কারণে ক্রিকেটাররা একে অপরের লাগেজ বহন করছিলেন। কারণ ত্রিশ মিনিট পরই তাদের আরেকটি বিমান ধরার তাড়া ছিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। নয় দলের টেবিলে ভারত দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের শিরোপা এবং সদ্যই ওয়ানডে বিশ্বকাপ জিতে আকাশে উড়ছে অস্ট্রেলিয়া।

১৪ ডিসেম্বর থেকে পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল। ২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD