বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ ৫:৪১ am

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ১১২ রানের হারের পর এবার নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে ঘুরে দাঁড়াল যুবা টাইগাররা।

পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাটট্রিকসহ চার উইকেটের ঝলকে অস্ট্রেলিয়াকে ১০৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ ছাড়াও অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজ জয় পেয়েছে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

আগামীকাল (১৯ জানুয়ারি) পর্দা উঠছে যুব বিশ্বকাপের। তার আগে আজ প্রস্তুতি ম্যাচের শেষ দিনে প্রিটোরিয়ায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার যুবারা। শুরুটা খারাপ ছিল না তাদের। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৭ রান। এরপরই বল হাতে দ্যুতি ছড়ালেন বর্ষণ। তার হ্যাটট্রিকের সুবাদে ১৬৫ রানেই গুটিয়ে যায় অজি বাহিনী।

রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD