মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দুদকে ১৫ দিন সময় চেয়েছেন বেনজীরের স্ত্রী-কন্যারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ ১১:৩৭ am

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে আরো ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও তাদের দুই মেয়ে।

রোববার দুদকে তাদের পক্ষে এ চিঠি দেওয়া হয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকে ৯ জুন তলব করেছিল দুদক। এরই পরিপ্রেক্ষিতে আজ দুদক কার্যালয়ে উপস্থিত না হয়ে সময় চেয়ে চিঠি দেন তারা।

গত ২৮ মে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর ও তার পরিবারের সদস্যদের নোটিশ পাঠায় দুদক। গত বৃহস্পতিবার বেনজীর ও রোববার তার স্ত্রী এবং মেয়েদের দুদকে তলব করা হয়। পরে বেনজীরের পক্ষে তার আইনজীবী বুধবার ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন।

বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছিল দুদক। কিন্তু এর মধ্যেই জানা গেছে, স্ত্রী ও কন্যাদের নিয়ে তিনি দেশের বাইরে গেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD