বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ৮:৩৮ am

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১০ জুন) বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৬টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি ট্রাক বিকল হয়ে গেলে কালিহাতী উপজেলার পৌলি থেকে শল্লা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও বৃষ্টির কারণে পণ্যবোঝাই যানবাহনের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ যানজটের অন্যতম কারণ বলে জানায় পুলিশ। পরে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়। পরে যান চলাচল বেলা ১১টার দিকে স্বাভাবিক হয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

তিনি বলেন, ভোর ৬টার দিকে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD