মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৮:৪৫ am

কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী উপ‌জেলায় জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে দুই পক্ষের সংঘ‌র্ষে এক নারীসহ তিন জন নিহত হ‌য়ে‌ছেন। রোববার (৩০ নভেম্বর) দুপু‌রে উপ‌জেলার স‌ন্তোষপুর ইউ‌নিয়‌নের হাইলাটারী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম রেজা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত নারীর প‌রিচয় তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়‌নি। অপর দুই জ‌নের নাম আলতাফ ও মা‌নিক ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি শান্ত করেছে, অভিযুক্ত‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD