সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নূরুল আমিন।

রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩-এর বিধান অনুসারে তাকে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নূরুল আমিন ৪৩ বছরেরও বেশি সময় ধরে দেশের আর্থিক খাতে কাজ করছেন। তিনি এনসিসি ব্যাংক পিএলসি এবং মেঘনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এবং একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত দায়িত্বে ছিলেন।

ব্যাংকিং ক্যারিয়ারের শুরু হয়েছিল ১৯৭৭ সালে জনতা ব্যাংক পিএলসি-এ যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংক ও আর্থিক সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর নেতৃত্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD