শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

রাজধানী খিলগাঁও থানার ত্রিমোহনী নাসিরাবাদ টেকপাড়া এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আজমিন সূর্যা (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ জানান, আমরা খবর পেয়ে দুপুর দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ ত্রিমোহনী টেকপাড়া এলাকার একটি বাসায় যায়। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা স্বজনের কাছে জানতে পেরেছি তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি নিজ বাসায় থাকতেন, কীভাবে ঘটনা ঘটেছে কিছুই জানি না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD