বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

১০ বছর পর কক্সবাজারে এলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ৬:০৭ পূর্বাহ্ণ

দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন। তিনি এই মুহূর্তে বিমানবন্দরে আছেন। মানুষের উপস্থিতি বেশি হাওয়ায় ২০ মিনিট পর শৃঙ্খলা ফিরে এলে তিনি বিমানবন্দর থেকে বের হবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD