সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ববির হলের বারান্দায় ছাত্রীর ঝুলন্ত লাশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ৬:৪০ am

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলের রিডিংরুমের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক আবাসিক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রোভোস্ট হেনা রাণী বিশ্বাস৷ মৃত ছাত্রীর নাম শেফা নূর ইবাদি (২৪)। তিনি ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার সহপাঠীরা জানান, শেফাকে ঝুলন্ত অবস্থায় দেখে শিক্ষার্থীরা বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান। এরপর দ্রুত তাকে শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেফা ব্যক্তিগত কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তিনি আরও একবার আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের প্রোভোস্ট হেনা রাণী বিশ্বাস বলেন, রিডিং রুমের বারান্দা থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD