রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের রামদার মিছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে প্রকাশ্যে রামদা ও লগি-বৈঠা নিয়ে মিছিল ও শোডাউন করেছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় মোড়ে অবস্থান নিয়ে তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা এবং ঐতিহ্যবাহী লগি-বৈঠা দেখা যায়। পুলিশের কঠোর অবস্থানের মুখেও তারা কিছু সময় ধরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় বলে সাংবাদিকদের বলেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকর নিষিদ্ধ যুবলীগ বিভিন্ন সময়ে এমন গুপ্ত তৎপরতা চালিয়ে আসছে। আজকের এই আকস্মিক শোডাউনের পর পুরো জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টহল জোরদার করে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD