পাবনার বেড়া মডেল থানায় বল্লম, দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে আকস্মিক হামলা চালিয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের উশৃঙ্খল সমর্থকেরা। গভীর রাতে ঘটা এই আকস্মিক ও ন্যক্কারজনক হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের সুরক্ষায় পুলিশ তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা মূলক পদক্ষেপ গ্রহণ করে এবং রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
রোববার ভোর ৪টার দিকে থানার অদূরে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক লোক সংঘবদ্ধ হয়ে এই হামলা চালায়। হামলাকারীরা হঠাৎ করেই থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করতে শুরু করে এবং বল্লমসহ বিভিন্ন ভয়ংকর অস্ত্র নিয়ে থানা চত্বরে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালায়। তাদের এই উগ্র আচরণে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। হামলাকারীদের হটাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় এবং পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে জানান, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক হামলাকারীদের শনাক্ত করতে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম ইতোমধ্যে তল্লাশি শুরু করেছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি