রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

পাংশায় গভীর রাতে দুই ইউপিতে অগ্নিসংযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দার জানালায় অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত অত্যন্ত সুকৌশলে এই ইউনিয়ন পরিষদ দুটির বারান্দায় আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ করেই আগুন দেখতে পান আশপাশের কিছু মানুষ। পরে তাদের তাৎক্ষণিক চিৎহকার ও প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো কুচক্রী মহল এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের রেখে যাওয়া অরাজক পরিস্থিতি এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে এই হামলা হতে পারে বলে স্থানীয় সচেতন মহল সন্দেহ প্রকাশ করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা রোধে তৎপর থাকলেও এ ধরনের ঘটনা জনমনে গভীর শঙ্কার সৃষ্টি করেছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD