ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি দীর্ঘদিন ধরে সফলভাবে বাস্তবায়িত হয়ে আসছে।
শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিয়ে বন্ধ করি এই স্লোগানকে সামনে রেখে ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ মে মেয়াদে নতুন উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রকৃত ও নারীদের স্বচ্ছতার সাথে এই তালিকার অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগের ফলে প্রান্তিক নারীরা পুষ্টিহীনতা দূরীকরণ এবং নিজেদের সন্তানদের সঠিক শিক্ষা প্রদানে আরও বেশি সক্ষম হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আলোচকরা।
আরববাংলা টিভি