শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ছক্কু মিয়া নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্রে জানা যায়, কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগারে বন্দিদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিয়ে প্রায়শই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয়ে থাকে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাগুলো কারা প্রশাসনের ভেতরে বন্দিদের চিকিৎসাসেবা এবং জরুরি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কারাগারের সার্বিক পরিবেশ ও বন্দিদের চিকিৎসাব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করার দাবি জানিয়ে আসছেন মানবাধিকার কর্মীরা।

ছক্কু মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কারা কতৃপক্ষের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD