শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

গাজায় নতুন সামরিক অভিযানের হুমকি ইসরাইলের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরাইল। হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করে নিজেদের নিরস্ত্র না করলে এই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

বৃহস্পতিবার এক বিবৃবিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রয়োজনে গাজার প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাসিন্দাকে পুনরায় দক্ষিণাঞ্চলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে। এরপর সেখানে আরও তীব্র ও ব্যাপক আকারে সামরিক অভিযান পরিচালনা করবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক মহলের বিভিন্ন ধরনের উদ্বেগ ও যুদ্ধবিরতির আহ্বানের তোয়াক্কা না করেই ইসরাইল তাদের এই কঠোর সামরিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করল।

বিশ্লেষকদের মতে, ইসরাইলের এই নতুন হুমকির ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে উত্তেজনা আরও বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাজার অবরুদ্ধ সাধারণ মানুষের জীবনযাত্রার মান ইতিমধ্যে চরম মানবিক সংকটের মুখে পতিত হয়েছে। এর মধ্যে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি ফিলিস্তিনি জনগণের দুর্ভোগকে আরও বহুলাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা।

সংঘাত নিরসনে বিশ্বনেতারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেলেও মাঠপর্যায়ে যুদ্ধ পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বরং সংঘাতের মাত্রা দিন দিন আরও মারাত্মক আকার ধারণ করছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করে তুলছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD