শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ৬ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দোকানিকে পুলিশ গ্রেপ্তার করেছে। চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

শুক্রবার ২৭ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভার আছদ্দর আলী রোডের সেলিমা টি ট্রেডার্স নামের একটি দোকানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধন সামগ্রী ওই দোকানে মজুত করা হয়েছে এবং তা খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছিল। পরে পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করে।

অভিযান চলাকালে দোকান তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের নিষিদ্ধ ও চোরাই প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ াত্তর হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তারকৃত দোকানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অবৈধ চোরাচালান দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে এবং এর সাথে জড়িত মূল সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD