ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই নাশকতাত্মক হামলার ফলে দেশের জ্বালানি খাত ও বিদ্যুৎ উৎপাদনে চরম বিঘ্ন ঘটেছ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বারবার এ ধরনের কৌশলগত অবকাঠামোতে হামলা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর জেরে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং তা প্রায় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট পর্যন্ত কমে যায়। স্থানীয় প্রশাসন ও জ্বালানি বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করেছেন।
সংকট মোকাবিলায় কুর্দি প্রশাসন আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন এবং এই হামলার পেছনে লুকিয়ে থাকা নাশকতাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বারবার এমন জ্বালানি অবকাঠামোয় হামলা হওয়ায় স্থানীয় সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ও জনজীবন স্থবির হয়ে পড়ার আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে।
আরববাংলা টিভি