নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪৫) নামের এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার মাহিমা হোসেনের একতলা বাড়ির ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার মল্লিকপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হওয়ার পর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে সকালে স্থানীয়রা ছাদের ওপর হাত বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
আরববাংলা টিভি