সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

মার্কিন নির্বাচনে কিংমেকার হওয়ার কৌশল মামদানির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে নিজের প্রভাব বাড়ানোর সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। মার্কিন রাজনৈতিক অঙ্গনে তার এই নতুন কৌশল নিয়ে ইতোমধ্যে নানা মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

খোদ মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজে মার্কিন জন্মসূত্রে নাগরিক না হওয়ায় সরাসরি প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সাংবিধানিক যোগ্যতা তার নেই। তবে আগামী নির্বাচনে কোন পক্ষ শক্তিশালী হবে, কে ডেমোক্র্যাটিক পার্টির নমিনেশন পাবেন এবং চূড়ান্ত লড়াইয়ে কোন পক্ষ জয়ী হবে—সে বিষয়ে বড় ধরনের প্রভাব বিস্তারের পরিকল্পনা করছেন তিনি। মূলত প্রগতিশীল ভোটার ও নীতি নির্ধারণী মহলে নিজের অবস্থান পাকাপোক্ত করে কিংমেকার হিসেবে আবির্ভূত হওয়াই তার মূল লক্ষ্য।

সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, মামদানির এই কৌশল মার্কিন মূলধারার রাজনীতিতে প্রগতিশীল ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তার দরকষাকষির ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। আসন্ন দিনগুলোতে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ সমীকরণে তার ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তা বলাই বাহুল্য।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD