একই আঙিনায় পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন উপসনালয় মসজিদ এবং মন্দির প্রাঙ্গণে দীর্ঘদিন যাবৎ সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী উভয় পক্ষই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। একপ্রান্তে যখন ধর্মপ্রাণ মুসলমানগণ ওয়াক্তিয়া নামাজ আদায় করছেন, ঠিক তার পাশেই উল্টো দিকে সনাতন ধর্মাবলম্বীরা তাদের শারদীয় পূজা-উৎসব উদ্যাপন করছেন। ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক ভ্রাতৃত্বের এক দীপ্তিময় ও বিরল উদাহরণ হিসেবে এই অঞ্চলটি এক অনন্য নজির স্থাপন করে চলেছে।
আরববাংলা টিভি/ডেস্ক