বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. পারভেজ মুন্সীসহ মোট চারজন। তারা যাত্রাবাড়ীর একটি গ্যারেজে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেন। গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে বলে মিথ্যা দাবি করে তারা মালিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন ও গ্যারেজ মালিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। এরপর অভিযুক্ত চারজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমকে জানান দায়িত্বরত কর্মকর্তারা। এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD