দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারি ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অফ ডে বলে কিছু থাকার সুযোগ নেই। শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তিনি জানান, কোনো শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে বিকেল চারটার আগে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না এবং শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে সবাইকে সচেষ্ট হতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূতভাবে ছু কাটানোর অভিযোগ পাওয়ার পর এই কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী আরও যোগ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্য ও দলীয়করণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। সেই দুর্দিন কাটিয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না হয়।
আরববাংলা টিভি/ডেস্ক