সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কোহিনুর বেগম নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কোহিনুর বেগম ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানায় নিয়ে যায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং মহাসড়কে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। চালকদের বেপরোয়া গতি ও অসচেতনতার কারণে প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে বলে গণমাধ্যমকে জানান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক