পদ্মা ব্যারেজ নির্মাণ সিদ্ধান্ত হওয়ার পর রাজবাড়ীসহ ১৯ জেলার মানুষের মধ্যে একধরনের আবেগ সৃষ্টি হয়েছে। গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক কমিটিতে নীতিগত সিদ্ধান্তের পর আশার আলো দেখছে এলাকাবাসী।
শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে সাইট দেখতে এসেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মহমুদ তিতুমীরসহ সরকারের তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসন হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্টরা, এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও যোগাযোগ খাতের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন দেশবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক