শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জে তীব্র লোডশেডিংয়ে চরম জনদুর্ভোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

তীব্র গরমের মধ্যে ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জনজীবন। চাহিদার তুলনায় বিদ্যুতের ব্যাপক ঘাটতি থাকায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। অর্থাৎ দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে উপজেলাবাসীকে।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু ও বয়স্করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবামূলক কার্যক্রমও। ব্যবসায়ীরাও তাদের ব্যবসা পরিচালনা নিয়ে চরম বিপাকে পড়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতির এমন চরম ব্যর্থতার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত এই বিদ্যুৎ সংকট নিরসন না করলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD