চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙা কেবি দোভাষ লেইনে ছাত্রদলের এক নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা বা ডিবি পুলিশ। মাদকবিরোধী অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসায় উপস্থিত থাকা ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগর পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, পলাতক ছাত্রদল নেতাকে গ্রেফতারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের দমনে তাদের তৎপরতা আরও জোরদার করেছে বলে জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক