বেশ কিছুদিন ধরে অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে রাজবাড়ীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অপারেশনসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। প্রচণ্ড গরমে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন, যা তাদের সুস্থতার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় জেনারেটরের ওপর নির্ভর করতে হয়, তবে জ্বালানি সংকটের কারণে তা সবসময় সচল রাখা সম্ভব হয় না। এতে করে জরুরি বিভাগ এবং প্যাথলজিক্যাল কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় জনতা ও রোগীর স্বজনরা দ্রুত এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন যাতে স্বাস্থ্যসেবা স্বাভাবিক থাকে।
এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং খুব শীঘ্রই এই সমস্যার অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে। চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হাসপাতাল প্রশাসন বিকল্প ব্যবস্থার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক